Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমৌলবাদী শক্তির বিরুদ্ধে সরব হল সিপিআইএম

মৌলবাদী শক্তির বিরুদ্ধে সরব হল সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি :  বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণকারী মৌলবাদীদের শাস্তি চাই। এই দাবি নিয়ে বুধবার সরব হল সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। রাজধানীর মেলার মাঠ এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় এদিন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে, সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা।

সিপিআইএম নেতা মানিক দে বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদী একটি শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের জন্য। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর যারা সরকার গঠন করেছে তাদের প্রশ্রয়ে এই মৌলবাদীরা সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে সেখানে তারা ধর্মীয় বিভাজনের পরিবেশ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। যার ফলে বাংলাদেশের সংখ্যালঘু অংশে মানুষের জীবিকা এবং বাড়িঘর সবকিছুই আজ আক্রান্ত। আবার অনেককে খুন করেছে এই মৌলবাদীরা। আজকের কর্মসূচি থেকে দাবি বাংলাদেশে যাতে আবার আগের মতো শান্তি ফিরে আসে। মানুষ যাতে আবার আগের মত কাজ করতে পারে। ছন্দে ফিরে বাংলাদেশ। একই সাথে ভারতের মৌলবাদীদের বিরুদ্ধেও এই প্রতিবাদ। সিপিআইএম মানুষের কাজ, খাদ্যের উপর বিশ্বাসী জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য