স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি : তিন দিন ধরে নিখোঁজ মেয়ে। কান্নায় ভেঙ্গে পড়লেন মা বাবা। ঘটনা বুধবার বিকেলে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত আমতলী ভিলেজ কমিটির ২ নং ওয়ার্ডের পুষ্কর বাড়ি এলাকায়। বধুমালা দেববর্মা কয়েক বছর ধরে তার মেয়ে আশা দেববর্মাকে নিয়ে বাপের বাড়িতে থাকতো।
কারণ তার স্বামী সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। কোন কাজ করে না তার স্বামী। যার ফলে কাজকর্ম করে কোনরকমে দুই সন্তানকে লালন পালন করত সে নিজেই। আচমকা গত ৫ জানুয়ারি সোমবার সন্ধ্যা থেকে নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আশা দেববর্মার বাবা শ্যামলাল দেববর্মা এবং মা মধুমালা দেববর্মা বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় গিয়ে নিখোঁজ মামলা করেন। বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে তারা তার মেয়ে আশা দেববর্মাকে খুঁজে পেতে সমস্ত ধরনের সহযোগিতা করবে।

