স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি : সরকারের উন্নয়নমূলক কাজে বাধা রাজধানীর ধলেশ্বর স্থিত ৭ নং রোড এলাকায়। বিভিন্ন সময় এলাকার রাস্তাটি নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়া হলে কিছু দুষ্কৃতিকারী এসে বাধা দিচ্ছে। এলাকায় মোট আট পরিবারের বসবাস।
২০১৮ সালের আগে থেকে তাদের দাবি রাস্তাটি যেন সংস্কার করে দেয় সরকার। অবশেষে রাস্তাটি সংস্কার করে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে কিছু দুষ্কৃতিকারী শ্রমিকরা কাজ করতে আসলে তাদের বাধা দিচ্ছে, আবার কাজ করে যাওয়ার পর নির্মাণ কাজ ভেঙ্গে ফেলছে। এতে করে তীব্র সমস্যা সৃষ্টি হয়ে আছে এলাকায়। এভাবে আর রাস্তা সংস্কার হচ্ছে না। মঙ্গলবার রাতে রাস্তাটি ভাঙার পর শ্রমিকরা এলাকাবাসীকে বলেছে আগে যাতে দুর্বৃত্তদের সমস্যা মেটায়, তারপর রাস্তাটি সংস্কার করা হবে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে বুধবার দাবি তোলা হয়েছে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।

