Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআতঙ্ক বাড়ছে চুরির ঘটনায়

আতঙ্ক বাড়ছে চুরির ঘটনায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি :  ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বিগত দুই বছর আগে হোটেলটির মালিকানা পরিবর্তন হলেও বর্তমানে মালিক আগরতলায় বসবাস করায় নানা কারণবশত দীর্ঘ দুই বছর ধরে হোটেলটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে চোরের দল একের পর এক হোটেল থেকে এসি সহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

সাম্প্রতিক চুরির ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। হোটেল রাত দিনের পাশে অবস্থিত রাজু গুপ্তের বাড়িতে চোরের দল হানা দেয় বলে জানা গেছে। তবে বাড়ি থেকে কোনও জিনিসপত্র চুরি হয়নি। উল্লেখ্য, কিছুদিন পূর্বে রাজু গুপ্ত প্রয়াত হওয়ায় বর্তমানে তাঁর স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে অবস্থান করছেন। বাড়িটি সম্পূর্ণ ফাঁকা থাকায় চোরের দল ওই সুযোগ নিতে চেয়েছিল বলে অনুমান।

বুধবার সকালে হোটেল রাত দিনে চুরির বিষয়টি প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে , হোটেলটির মালিক বর্তমানে আগরতলায় রয়েছেন এবং রাজু গুপ্তর পরিবারের তরফ থেকেও আগে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবুও পুলিশ গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং চোরচক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য