স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি : রাজ্যে বিভিন্ন জায়গায় অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে। চলছে আগ্নেয়াস্ত্রের আস্ফালন। এবার একটি পিস্তল সহ সোমেন শীল নামে এক যুবককে আটক করল পি.আর বাড়ি থানার পুলিশ। জানা যায় বুধবার ভোরে পি.আর বাড়ি থানার পুলিশ থানার সামনে থাকা নাকা চেকিং-এ সন্দেহ জনক সোমেন শীল নামে এক যুবককে বাইক দাড় করানোর জন্য সিগন্যাল দেয়।
সোমেন শীল বাইক দাড় করানোর পর তল্লাশি চালানো হয়। তল্লাসি অভিযানে সোমেন শীলের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল। সাথে সাথে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত সৌমেন শীলের বাড়ি বরপাথরি এলাকায়। পরবর্তী সময় পুলিশ সৌমেন শীলকে জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রসেনজিৎ দাস নামে অপর এক যুবককে আটক করে। তার বাড়ি রাজনগর বিধানসভা কেন্দ্রের গাবতলী এলাকায়। বর্তমানে ধৃত দুই জনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

