Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যওয়ার্ল্ড কিংস টপ রেকর্ডসে ইতিহাস গড়ল শ্রীয়াংশ

ওয়ার্ল্ড কিংস টপ রেকর্ডসে ইতিহাস গড়ল শ্রীয়াংশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জানুয়ারি : ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নজির গড়ার পর এবার আরও এক ধাপ এগিয়ে বিশ্ব মঞ্চে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে নিল ধর্মনগরের খুদে প্রতিভা শ্রীয়াংশ শাস্ত্রী। মাত্র ২৫ মাস বয়সেই পরপর এমন বিরল কৃতিত্ব অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে গোটা এলাকা— যা উত্তর জেলার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। মাত্র ১৮ মাস বয়সেই মানব শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নাম নির্ভুলভাবে বলা এবং ২০টি পশুপাখি চিহ্নিত করার অসাধারণ দক্ষতার জন্য শ্রীয়াংশ লাভ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর মেডেল ও শংসাপত্র। কিন্তু এখানেই থেমে থাকেনি এই খুদে বিস্ময়ের যাত্রা। এরপর ২৪ মাস বয়সে শ্রীয়াংশ অনায়াস দক্ষতায় তুলে ধরে মোট ৩৬টি কনটেন্ট— যার মধ্যে রয়েছে—মাইথোলজি বিষয়ক জ্ঞান, ৩৬টি পশুপাখির নাম, ভারতবর্ষের সমস্ত রাজ্য ও তাদের রাজধানীর নাম ইত্যাদি।

এই অভাবনীয় প্রতিভার স্বীকৃতি হিসেবে শ্রীয়াংশ স্থান পায় ওয়ার্ল্ড কিংস টপ রেকর্ডস ২০২৫-এ। সংস্থার পক্ষ থেকে তাকে প্রদান করা হয় মেডেল, শংসাপত্র, সার্টিফিকেট ও স্মারক কলম। ধর্মনগর শহরের চন্দ্রপুর পাঁচ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লী এলাকার বাসিন্দা বিশ্বজিত শাস্ত্রী ও স্বপ্না দাসের একমাত্র সন্তান শ্রীয়াংশ। বয়স সবে ২৫ মাস, অথচ এই অল্প বয়সেই তার প্রতিভা পৌঁছে গেছে জাতীয় স্বীকৃতির মঞ্চে। শ্রীয়াংশের বাবা বিশ্বজিত শাস্ত্রী জানান, মাত্র ১৩ মাস বয়স থেকেই ছেলে এসব বিষয় অনায়াসে বলতে ও চিনতে পারত। তার প্রতিভা দেখে আমরা ২০২৫ সালের ১৩ এপ্রিল, ১৮ মাস বয়সে প্রথমবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করি। এরপর ২৮ এপ্রিল সংস্থা থেকে মেডেল ও শংসাপত্র পায়। তিনি আরও জানান, ২৪ মাস বয়সে অর্থাৎ গত নভেম্বরের প্রথম সপ্তাহে আবারও ছেলের কৃতিত্ব তুলে ধরে। এর ফলস্বরূপ ১৯ নভেম্বর দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড কিংস টপ রেকর্ডস ২০২৫-এ স্থান পায় শ্রীয়াংশ। যদিও আধার কার্ড সংক্রান্ত জটিলতার কারণে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে নাম ওঠেনি। মাত্র ২৫ মাস বয়সে পরপর দুটি বড় স্বীকৃতি— উত্তর জেলার ধর্মনগরের একটি গ্রামীণ এলাকা থেকে এমন সাফল্য এই প্রথম। শ্রীয়াংশের কৃতিত্বে গর্বিত তার বাবা-মা, আত্মীয়স্বজন এবং এলাকার সাধারণ মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য