Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যস্বাস্থ্যকর্মীর ধর্ষণে নাবালিকা দু-মাসের গর্ভবতী, এলাকাবাসীর চাপে পড়ে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী

স্বাস্থ্যকর্মীর ধর্ষণে নাবালিকা দু-মাসের গর্ভবতী, এলাকাবাসীর চাপে পড়ে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জানুয়ারি : নাবালিকা ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করলো বাইখোড়া থানার পুলিশ। শুক্রবার রাতে দশটার নাগাদ বাইখোড়া থানায় জোলাইবাড়ীর এক নাবালিকা মেয়ে ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করে। মামলা হাতে পেয়ে কিছুক্ষনের মধ্যে ধর্ষন কান্ডের সঙ্গে জড়িত পশ্চিম জোলাইবাড়ীর বাসিন্দা বিকাশ নমঃ নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে বাইখোড়া থানার পুলিশ। এই বিষয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস জানান এই ধর্ষন মামলা নিয়ে বাইখোড়া থানায় ১ নাম্বার মামলায় ৬৫-১ / ৩৫১-১ বি এন এস পক্সো এক্টে মামলা লিপিবদ্ধ করা হয়। অভিযোগ এই ধর্ষন কান্ডে অভিযুক্তের স্ত্রী ও সন্তান রয়েছে।  অভিযুক্ত বিকাশ নমঃ জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত অবস্থায় রয়েছে বলে জানা যায়।

 অপরদিকে নাবালিকা মেয়েটি দুই মাসের গর্ভবতী অবস্থায় রয়েছে বলে জানা যায়। পুলিশ অভিযুক্ত বিকাশ নমঃ কে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। শনিবার অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয়। এদিকে এলাকার সুত্রে খবর, নাবালিকা মেয়েটির মা বাবা দুজনেই অসুস্থ। সেই সুযোগ নিয়ে অভিযুক্ত প্রতিদিন সন্ধ্যার সময় নাবালিকার বাড়িতে গিয়ে জোর জবরদস্তি শারীরিক লালসা মিটিয়েছে। বিষয়টি নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে কেউই মুখ খোলেনি এতদিন। ইতিমধ্যে যখন মেয়েটি দু মাসের গর্ভবতী হয়ে যায় তখন এলাকায় বিষয়টি জানাজানি হয়। তখন এলাকাবাসীর চাপে পড়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে দশটা সময় থানায় মামলা দায়ের করা হয়। মামলা হাতে নিয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বের হয়ে আসবে বলে মনে করছে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য