বাড়িজাতীয়সেবাশ্রয় নিয়ে বিপাকে অভিষেক, এবার দ্বিতীয় এফআইআর দায়ের

সেবাশ্রয় নিয়ে বিপাকে অভিষেক, এবার দ্বিতীয় এফআইআর দায়ের


কলকাতা, ৫ জুলাই (হি.স.): তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় স্বাস্থ্যশিবির নিয়ে দ্বিতীয় এফআইআর দায়ের হল দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)-এর অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানা অভিষেক এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা। তালিকায় নাম রয়েছে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়, ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানেরও।

উল্লেখ্য, সেবাশ্রয়ের বিরুদ্ধে মূল অভিযোগ অনিয়মের। অভিযোগকারীদের দাবি, স্বাস্থ্যশিবির আয়োজনের ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি। একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এই শিবির আয়োজন করা হত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য