Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যব্রেকথ্রু সাইন্স সোসাইটি-র ৩২ তম প্রতিষ্ঠা দিবস

ব্রেকথ্রু সাইন্স সোসাইটি-র ৩২ তম প্রতিষ্ঠা দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জানুয়ারি : শুক্রবার ব্রেকথ্রু সাইন্স সোসাইটি-র ৩২ তম প্রতিষ্ঠা দিবস। ব্রেকথ্রু সাইন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়। সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এইদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে আগরতলা শহরে সাধারন মানুষকে বিজ্ঞানের বিষয়ে সচেতন করে ব্রেকথ্রু সাইন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের সদস্যরা।

উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সাইন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের সম্পাদক তিলক চক্রবর্তী। তিনি জানান বর্তমান সময়েও মানুষ কু-সংস্কারের দিকে ধাবিত হচ্ছে। রোগ হলে মানুষ ডাক্তারের কাছে না গিয়ে ওঝা, তান্ত্রিকের কাছে ছুটে যায়। তাই বিজ্ঞানের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে দুই সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য