Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য চিকিৎসার ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে : মুখ্যমন্ত্রী

চিকিৎসার ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে : মুখ্যমন্ত্রী

চিকিৎসার ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ডিসেম্বর : বুধবার প্রজ্ঞাভবনে জাতীয় দন্ত চিকিৎসক দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার ২৪ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রাজ্যে বর্তমানে দন্ত চিকিৎসায় বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে সরঞ্জাম।

 চিকিৎসকরা যাতে এগুলি সঠিকভাবে যত্ন করে ব্যবহার করেন। রাজ্যের মানুষ চোখের চিকিৎসার জন্য বহু টাকা ব্যয় করে বহিঃরাজ্যে ছুটে যায়। তাই রাজ্যের মানুষকে যেন বহিঃরাজ্যে ছুটে যেতে না হয়, তার জন্য আইএলএস হাসপাতাল সংলগ্ন স্থানে ১০০ শয্যা বিশিষ্ট একটি টারশিয়ারি চুক্ষু হাসপাতাল স্থাপন করা হবে। শিশু মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যে সকল শিশু জন্মগত ভাবে হৃদ রোগে আক্রান্ত তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আরো বলেন, জিবি হাসপাতালে সবকিছু রয়েছে। কিন্তু ব্যবস্থাপনার কিছু ঘাটতি রয়েছে। তার জন্য দিল্লির এইমস-এর সাথে মৌ স্বাক্ষর করা হয়েছে। জিবি হাসপাতালে বর্তমানে প্রায় ১ হাজার ৪১৩ টি শয্যা রয়েছে। নতুন করে আরও ১০০ টি শয্যা বৃদ্ধি করা হবে। টেলি মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে।

মনিপুরের সিজা হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় জিবি হাসপাতালে এখনো পর্যন্ত ৫ জন রোগীর সফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। সিজা হাসপাতালের চিকিৎসকরা রাজ্যে আসার পর তারা রাজ্যে হাসপাতাল খোলার ইচ্ছা প্রকাশ করে। তারপর তাদেরকে জায়গা প্রদান করা হয়। ইতিমধ্যে তারা হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেছে। ধাপে ধাপে তারা প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগ করে সুপার স্পেশালিটি হাসপাতাল চালু করবে বলে জানান মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্যে, জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তা সাজু ভায়েদ সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha