স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ডিসেম্বর : অশান্ত বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু। খুন হচ্ছে নিরীহ মানুষ। এর প্রতিবাদে রাজধানীতে প্রতীবাদ মিছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল পশ্চিম জেলার উদ্যোগে। এইদিনের প্রতীবাদ মিছিলটি আগরতলা টাউন হল সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পরবর্তী সময় মিছিলটি আখাউরা চেক পোস্টের উদ্দেশ্যে রওয়ানা হয়। পুলিশ ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।
সেখানে পুলিশের সাথে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। একটা সময়ের পর পুলিশের বেরিকেট ভেঙে ফেলে আন্দোলনকারীরা। তারপর আখাউড়া সীমান্তের দিকে এগিয়ে যেতে চায় তারা। তারপর পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংগঠনের নেতৃত্ব জানান বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর থেকে সেই দেশে সংখ্যা লঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। দিনের পর দিন সেই দেশে সংখ্যা লঘুদের উপর আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি দিপু দাস নামে এক যুবককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই সকল ঘটনার প্রতিবাদে এইদিন রাজধানীতে প্রতীবাদ মিছিল সংগঠিত করা হয়েছে। তবে এদিনের মিছিল থেকে অগ্নিগর্ভ বাংলাদেশকে করা হুশিয়ারি দিয়ে সতর্ক করা হয়েছে। এবং এই আন্দোলন শুধু আগরতলায় নয়, গোটা দেশে ছড়িয়ে পড়ছে।

