স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ডিসেম্বর : আগরতলা শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ফাইনান্স কোম্পানি। বিভিন্ন সময় মানুষের কাছ থেকে কিভাবে লুট করা যায় সে ধান্ধা তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে। মাথা ভারী প্রশাসনের কোনোরকম অভিযান না থাকায় মানুষের মাথায় আঘাত করে কিভাবে লুট করা যায় সে প্রচেষ্টা তারা সঠিকভাবে কার্যকর করছে।
এমন এই অভিযোগ উঠল আগরতলা শহরের বাণিজ্যিক এলাকা মঠ চৌমুহনি থেকে। এই ফাইনান্স কোম্পানির নাম হলো চোলামন্ডলম ইনভেস্টমেন্ট এন্ড ফাইনেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে। রাজধানীর যোগেন্দ্র নগর এলাকার বাসিন্দা অমৃত দেব জানান, চোলামন্ডলম ইনভেস্টমেন্ট এন্ড ফাইনেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে উনার বাবা রণবীর দেবের নামে গাড়ির নয় লক্ষাধিক টাকার লোন ছিল। গত ৮ মাস আগে উনার বাবার মৃত্যু হয়। তারপর তিনি দুমাস লোন চালায়। তারপর নাকি যথারীতি লোন মুকুব হয়ে যাওয়ার কথা এবং ইন্সুরেন্স ক্রিম হয়ে উল্টো টাকা পাবে বলে আশ্বাস দিয়েছিল ফাইন্যান্স কোম্পানি বলে দাবি অমৃত দেবের।
কিছুদিন পর গাড়িটি নষ্ট হলে শোরুমে নিয়ে যায় মেরামত করার জন্য। পরে সেখানে গাড়ি দিয়ে আসার কিছুদিন পর যখন আনতে যায় তখন অমৃত জানতে পারে তার গাড়ি নিয়ে গেছে ফাইন্যান্স কোম্পানি। পরে ফাইন্যান্স কোম্পানিতে এসে যোগাযোগ করার পর জানতে পারে অমৃতকে বিনা নোটিশে গাড়িটি বিক্রি করে দিয়েছে তারা। পরবর্তী সময়ে কর্তৃপক্ষের কাছে স্টেটমেন্ট দাবি করলে তারা দিতে চায়নি, এরপর স্টেটমেন্ট জোর করে নিয়ে জানতে পারে গাড়িটি তিন লক্ষ টাকা দিয়ে বিক্রি করে ফেলেছে বলে অভিযোগ। তবে এত বড় প্রতারণার পর অমৃত বাবু মামলা করবেন কিনা সে বিষয় নিয়ে কোন কিছু বলেননি। তবে মামলা হলে ঘটনার সুষ্ঠু তদন্ত হতো। তাহলেই বের হয়ে আসতো কতটা প্রতারণার শিকার হয়েছেন তিনি। নাকি কোনরকম নিয়ম লঙ্ঘন হওয়ায় গাড়ি বিক্রি করেছে সংশ্লিষ্ট ফাইনান্স কোম্পানি। গোটা বিষয় তিনি ধন্ধে সচেতন নাগরিক মহল।

