বাড়িশ্রেণী বহির্ভূতইট ভাট্টার মালিক ও ম্যানেজারের মুক্তির দাবিতে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ

ইট ভাট্টার মালিক ও ম্যানেজারের মুক্তির দাবিতে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ডিসেম্বর : কমলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবিসি ইট ভাট্টার মালিক সৌভিক পাল ও ম্যানেজার অমিত দেব কে মুক্তি দেওয়ার দাবিতে হালাহালি বাজারে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করলো হালাহালি বাসীরা। এই ইট ভাট্টাতেই বুধবার ইট ভাট্টার চুল্লি ভেঙ্গে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছিল। ইট ভাট্টার কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।

অবরোধকারীদের বক্তব্য মালিক এবং ম্যানেজারকে আটকে রাখায় শ্রমিকরা কোনরকম টাকা-পয়সা পাচ্ছে না। যার কারণে তাদের পরিবার চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। পুলিশ অবরোধকারীদের বোঝাতে গিয়ে বলেন বৈধ কাগজপত্র ঠিকঠাক রাখা মালিকের দায়িত্ব। কিন্তু মালিকের কাছে কোনো রকম বৈধ কাগজপত্র না থাকার কারণেই মালিক এবং ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে তোলা হয়েছে। এবারে বাকি বিষয়টা হচ্ছে আদালতের। এই অবরোধের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, কমলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন আচার্য সহ বিশাল পুলিশ বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য