Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যনেশা কারবারিকে না পেয়ে তার স্ত্রীকে  তুলল পুলিশ

নেশা কারবারিকে না পেয়ে তার স্ত্রীকে  তুলল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ডিসেম্বর : নেশা মুক্ত ত্রিপুরা বাস্তবায়ন করা পুলিশ প্রশাসনের কাছে কঠিন হয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় নেশা পাচার ও নেশা কারবারিদের সঙ্গে সাথে বড় মাত্রায় মহিলারা যুক্ত হওয়ার খবর সামনে উঠে আসছে। গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ মেলাঘর লাল মিয়া চৌমুহনী শংকর নমঃ -র বাড়িতে অভিযান চালায়। নেশা বিরোধী অভিযানে ১ হাজার ৭৮৫ টি  ইয়াবা ট্যাবলেট সহ প্রায় এক কেজির কাছাকাছি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে বাড়ির মালিক শংকর নমঃ স্ত্রীর অভিযোগ, দীর্ঘ বছর ধরে দেবর ও ভাসুরের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছে। আজকে ঘরের বারান্দার একটি আলমারির ভেতর নেশা সামগ্রী রেখে পুলিশকে তারা খবর দিয়ে ফাঁসানো হয়েছে। এটা পরিকল্পিত ঘটনা।

 তার স্বামী একজন কৃষক, যখন যে কাজ পায় সেই কাজই করেন। তারা কোন নেশা কারবারির সঙ্গে জড়িত নয়। শত্রুতা করে তাদেরকে ফাঁসানো হয়েছে। এদিন পুলিশ অভিযানের চালানোর সময় তিনি আরো দাবি করেন, গাঁজা নাকি উনার স্বামী সুগার থেকে ভালো হওয়ার জন্য সেবন করেন। যা শুনে তাজ্জব হয়ে ওঠে পুলিশ প্রশাসন। এটা কিভাবে সম্ভব সেটা বুঝে উঠতে পারছিল না প্রশাসনিক কর্মীরা। পরে বুঝতে পারেন এটা স্বামীকে বাঁচানোর জন্য মহিলার কৌশল। মেলাঘর থানার পুলিশ প্রথমে শঙ্কর নমঃ -র বাড়িতে গিয়ে বসত ঘরের বারান্দায় একটি অকেজো সুকেজের ভিতর থেকে এই ইয়াবা ট্যাবলেট গুলি উদ্ধার করে পুলিশ। তার পাশাপাশি, প্রায় এক কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। অভিযানে ছিলেন মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস, ডিসিএম অনিমেষ দেবনাথ সহ আরো অন্যান্য পুলিশ কর্মী। শেষ পর্যন্ত মেলাঘর থানার পুলিশ বাড়ির মালিক শংকর নমঃকে না পেয়ে তার স্ত্রীকে থানায় নিয়ে আসে। পুলিশ একটি এন ডি পি এস মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য