Thursday, February 5, 2026
বাড়িরাজ্যস্যন্দন টিভিতে খবর প্রকাশের পর শপিংমলে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের চক্ষু চড়ক গাছ

স্যন্দন টিভিতে খবর প্রকাশের পর শপিংমলে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের চক্ষু চড়ক গাছ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ডিসেম্বর : মেয়াদোত্তীর্ণ খাবারের রমরমা ধর্মনগর স্থিত ভি-মার্ট শপিংমলে। ক্রেতারা অভিযোগ তুললে তাদের সাথে কর্মীরা দুর্ব্যবহার করে বলে অভিযোগ উঠেছিল বৃহস্পতিবার। তারপর খবর প্রকাশ করেছিল স্যন্দন টিভি। এই খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে শপিংমলে অভিযান চালায় মহকুমা প্রশাসন। উদ্ধার হয় প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ মেঘি সহ অন্যান্য খাবার সামগ্রী। সাথে সাথে একটি সিজার লিস্ট করে শপিংমল কর্তৃপক্ষ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে মহকুমা প্রশাসনিক যৌথ টিম। তারা জানিয়েছে প্রশাসনিক নিয়ম মেনে তারা প্রথম অবস্থায় রিপোর্ট প্রদান করবেন মহকুমা শাসককে। তারপর যা ব্যবস্থা নেওয়ার তাই নেবে।

 একই সঙ্গে অন্যান্য শপিং মলেও অভিযান চালিয়েছে প্রশাসনিক টিম। ব্যাপক অনিয়ম নজরে এসেছে প্রশাসনের। উল্লেখ্য, অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে চোখ ছানাবড়া প্রশাসনের। সাধারণ মানুষের জন্য কতটা দায়িত্ব হারিয়ে প্রশাসন দিনের পর দিন কাটিয়ে চলেছে সেটা বুঝতে পেরেছে হাড়ে হাড়ে। অস্বাস্থ্যকর খাবার বিক্রি করে মানুষকে দিনের পর দিন মৃত্যুর দুয়ারে নিয়ে যাচ্ছে তারা। সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি উঠেছে নিয়মিত শপিংমল গুলির মধ্যে যাতে অভিযান চালানো হয়। নাহলে মেয়াদোত্তীর্ণ খাবারে মানুষের জীবন হানি পর্যন্ত ঘটতে পারে। তখন এর দায়ভার কে নেবে?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য