স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৪ ই নভেম্বর থেকে ২৮ শে নভেম্বর পর্যন্ত ১৪ দিন ব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করার উদ্যোগ নিয়েছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা।
এর সহযোগিতায় স্বাস্থ্য দপ্তর থেকে রবিবার আগরতলা হারাধন সংঘ পার্কে এক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় শতাধিক মানুষ ডায়াবেটিস পরিক্ষা করেন। এখন পর্যন্ত বিভিন্ন শিবিরে প্রায় ১৪ হাজারের মানুষ ডায়াবেটিস পরীক্ষা করে। রবিবার আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা প্রতিষ্ঠাতা ডাঃ প্রদীপ ভৌমিক সহ অন্যান্য আধিকারিক ও হারাধন সংঘ ক্লাবের কর্মকর্তারা।

