স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর :উত্তর কলমচৌড়ায় গাঁজা বিরোধী অভিযানে নেমে পুলিশ ধ্বংস করল প্রায় আড়াই লক্ষাধিক গাঁজা গাছ। এদিন পুলিশ, টিএসআর, বিএসএফ ও সিআরপিএফ -এর সমন্বয়ে সকাল সাতটা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত অভিযান চালানো হয়। উত্তর কলমচৌড়া, বড়মুড়া, বাগান বাড়ি, পাষানীয়া ও ট্যাক্কা মুড়া এলাকাজুড়ে অভিযান চালিয়ে মোট ২২ টি ফ্লটে প্রায় ২ লক্ষ ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়।
অভিযানের সময় স্থানীয় গাঁজা চাষীরা রাস্তা আটকে বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। জানা গেছে, আরও কয়েকদিনের মধ্যেই এসব গাঁজা পূর্ণ ফলন দিত—কিন্তু তার আগেই পুলিশ সফলভাবে হানা দেয়। পুলিশ জানায়, অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য গোটা কলমচৌড়ায় গাঁজা চাষের রমরমা চলছে। এবং গাঁজার করিডর করে তুলেছে কলমচৌড়া। প্রশাসনের নিয়মিত অভিযান থাকলে গাঁজা চাষের এতটা রামরামা হতো না কলমচৌড়ায়।

