বাড়িরাজ্যবালির চাপা পড়ে মৃত্যু দুই শিশুর, আহত আরো এক

বালির চাপা পড়ে মৃত্যু দুই শিশুর, আহত আরো এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর :খেলতে গিয়ে বালির চাপা পড়ে মৃত্যু দুই শিশুর, আহত আরো এক শিশু। ঘটনা কল্যাণপুর মানিক চন্দ্রপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তিনটি শিশু অবৈধ বালুর কুয়ারির মধ্যে খেলতে গিয়ে বালুর চাপা পড়ে এদের মধ্যে দুটি অবুঝ শিশুর মৃত্যু। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর থানাধীন মানিক চন্দ্র পাড়ার অবৈধ বালুর কুয়ারির মাঝখানে গ্রামের তিনটি শিশু খেলা করছিল। তখন টিলার উপর থেকে বালুর স্তুপ ভেঙ্গে পরে তিনটি শিশুর উপর।

 তাদের মধ্যে দুটি শিশু বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলই তাদের মৃত্যু হয়। মৃত দুইজন ছেলের নাম হল  আয়ুশ দেববর্মা (৭), বাড়ি মানিক চন্দ্রপাড়া এবং রূমাই দেববর্মা (৫), বাড়ি মানিক চন্দ্রপাড়া। তাদের মধ্যে জীবিত শিশুর নাম রাংচাক দেববর্মা (৭), তার বাড়ি মানিক চন্দ্রপাড়া। জীবিত শিশুটিকে কল্যাণপুর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয় বলে জানা যায়। তবে খোয়াই হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি বিপদ মুক্ত রয়েছেন বলে জানান খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় খবর পেয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে আসেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য