বাড়িরাজ্যওষুধ ব্যবসায়ীকে বিমান থেকে নামিয়ে ধরে নিয়ে গেল সিবিআই

ওষুধ ব্যবসায়ীকে বিমান থেকে নামিয়ে ধরে নিয়ে গেল সিবিআই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর : সাব্রুমের দম্পতিকে সাথে নিয়ে চেন্নাই যাচ্ছিলেন সাব্রুমের ব্যবসায়ী অভিজিৎ দে। কলকাতা বিমান বন্দর থেকে তাদের চেন্নাইগামী বিমান থেকে অভিজিৎ দে’কে নামিয়ে নেয় পুলিশ। পরে তার সাথে থাকা দম্পতি জানতে পারেন যারা অভিজিৎ’কে নিয়ে গেছে তারা বিধাননগরের সি.বি.আই আধিকারিক। কি কারণে তাকে নিয়ে গেছে এখনও জানা যায়নি।

 ঘটনার বিবরনে জানা যায়, সাব্রুম শহরের বিবেকানন্দ মেডিকেল হল মালিক অভিজিৎ দে ওরফে টমটমকে গত ১৮ নভেম্বর রাত ১০ টায় নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে এক বিমান থেকে আটক করেছে সিবিআই। তিনি সাব্রুম থেকে দুজন রোগীকে উন্নতর চিকিৎসার জন্য চেন্নাই এপোলো হাসপাতালে নিয়ে যাচ্ছিল। অভিজিৎ দে, প্রায় সময়ই সাব্রুম থেকে রোগীদের উন্নতর চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে নিয়ে যায়। সেই সূত্রে সাব্রুমের মুরারী দেবনাথ ও তার স্ত্রীকে আগরতলা থেকে চেন্নাই নিয়ে যাচ্ছিল। বিমান কলকাতা পৌছলে সেখান থেকে অভিজিত দেকে কেন্দ্রীয় এজেন্সি হঠাৎ করে আটক করে নিয়ে যায়। পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা সেটা তদন্তর সাপেক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য