Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যরাজধানীতে পাওয়া গেল ডেঙ্গু রোগী; সক্রিয় স্বাস্থ্য দপ্তর

রাজধানীতে পাওয়া গেল ডেঙ্গু রোগী; সক্রিয় স্বাস্থ্য দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : শীতের শুরুতে সকালের কুয়াশা এবং রাতের হালকা ঠান্ডায় এমনিতেই জ্বর এবং সর্দি কাশির প্রাদুর্ভাব বেড়েছে রাজ্যে। ঠিক এই সময়েই রাজ্যে আতঙ্ক তৈরি করছে ডেঙ্গু জ্বরের প্রভাব। ঊনকোটির পর এবার সরাসরি ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে আগরতলা এবং জিরানিয়াতে। সূত্রের খবর আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ড এলাকা সহ শহরতলী এবং রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলছে। বিগত দুই সপ্তাহে শুধুমাত্র আগরতলায় একাধিক রোগীর সংখ্যা পাওয়া গেছে।

এরমধ্যে দুইজন রয়েছেন আগরতলায় রামনগর এলাকার। যদিও স্বাস্থ্য দপ্তর সঙ্গে সঙ্গে এই সমস্ত রোগীদের সনাক্ত করে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করে দেয়। তবে ডেঙ্গুর প্রাদুর্ভাগ নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর থেকে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সি এইচ ও দের বিশেষ নির্দেশনা সহ আশা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নিতে নির্দেশ জারি করা হয়েছে। এই প্রসঙ্গে সূত্রের দাবি আগরতলা শহরে উন্নয়নের নামে যেভাবে দীর্ঘদিন যাবৎ নর্দমা এবং কেটে আবর্জানা জমিয়ে রাখা হচ্ছে তাতে এডিস মশার বংশ বিস্তার হচ্ছে এবং তাদের মাধ্যমে ডেঙ্গু ছড়াচ্ছে। আগরতলা শহরসহ জিরানিয়াতে ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে এবং চিকিৎসা চলছে। একইভাবে লেম্বু ছাড়া সহ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। প্রচন্ড হাত পা ব্যথার মধ্য দিয়ে কাঁপুনি দিয়ে জ্বর উঠছে।

 হাসপাতালে নেওয়ার পরও রোগীরা সঠিকভাবে সুস্থ হয়ে উঠছেন না। স্বাস্থ্য দপ্তর হাসপাতাল গুলিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা রাখার পাশাপাশি সতর্কতার উপর বেশি গুরুত্ব দিচ্ছে বলে খবর। বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মীরা সতর্ক করছেন যাতে করে কোথাও জল জমিয়ে রাখা না হয়। বিষয় তো বাড়ি ঘরে জল জমে থাকলে সেই সমস্ত জলে খুব সহজেই এডিস মশার বংশবিস্তার হচ্ছে। এগুলির কামড়ে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। তবে স্বাস্থ্য দপ্তর এই বিষয়টি নিয়ে সচেতন থাকায় রোগী সনাক্ত হলেও তাদেরকে দ্রুত চিকিৎসা ব্যবস্থা দেওয়া হচ্ছে এবং তেমন কোন জটিল পরিস্থিতি তৈরির আশঙ্কা নেই। এই প্রসঙ্গে আরও উল্লেখ্য শীতের শুরুতে এমনিতেই বাড়ি-ঘরে ছোট শিশু থাকে শুরু করে বিভিন্ন বয়সের লোকেদের সর্দি জ্বরের মত  মরশুমী রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এই অবস্থায় ডেঙ্গু নিয়ে সাধারণের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য