স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : রবিবার রাজধানীর সুকান্ত একাডেমীতে যুব মোর্চা ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের যুব সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন ৮ নং টাউন বড়দোয়ালী মণ্ডলের অধিন সকল কর্পোরেটর, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য, মন্ডল সভাপতি শ্যামল দে, যুব মোর্চা ৮ নং বড়দোয়ালী মণ্ডলের সভাপতি সহ বিজেপি-র যুব মোর্চার কার্যকরতারা।
৮ নং বড়দোয়ালী মণ্ডলের সভাপতি জানান প্রধানমন্ত্রী আত্ম নির্ভর ভারতের ডাক দিয়েছেন। সেই আত্ম নির্ভর ভারত অভিযান কর্মসূচীর অঙ্গ হিসাবে এইদিন আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলন থেকে সকলকে আত্ম নির্ভর হয়ে দেশকে একধাপ উপরে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হবে।

