Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যএকটা বেআইনি সরকার দেশ এবং রাজ্য চালাচ্ছে, মানুষের ভোটে তারা সরকারে প্রতিষ্ঠিত...

একটা বেআইনি সরকার দেশ এবং রাজ্য চালাচ্ছে, মানুষের ভোটে তারা সরকারে প্রতিষ্ঠিত হয়নি  : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর :দেশবাসীর ভোটাধিকার হরণ করার জন্য ক্ষমতাসীল ভারতীয় জনতা পার্টি গভীর ষড়যন্ত্র তৈরি করেছে। ভারতের নির্বাচন কমিশনকে অঙ্গলি হেলন করে একের পর এক চেষ্টা করে চলেছে। এর অন্যতম উদাহরণ হল সংসদের বিরোধী দল নেতা রাহুল গান্ধী তথ্য দিয়ে প্রকাশ করেছেন।

এই তথ্যের উপর ভিত্তি করে সর্বভারতীয় কংগ্রেস কমিটি জনমত সংগ্রহ করার উদ্যোগ নেয়। একই সঙ্গে মানুষের স্বাক্ষর সম্পর্কিত তথ্য দেশে রাষ্ট্রপতি উদ্দেশ্যে প্রেরণ করতে পদক্ষেপ নেওয়া হয়েছিল। গত দেড় মাস ব্যাপী এই কর্মসূচি হয়। দেশের প্রায় পাঁচ কোটির অধিক মানুষ স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়। ত্রিপুরায় দুই লক্ষ চার হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে এই গণস্বাক্ষর রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করা হবে। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। 

এদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, একটা বেআইনি সরকার দেশ এবং রাজ্য চালাচ্ছে। মানুষের ভোটে তারা সরকারে প্রতিষ্ঠিত হয়নি। এখন দেশের নির্বাচন কমিশনের সহযোগিতা তারা ভোট চুরি করে চলেছে। বড়োসড় কারচুপি করে চলেছে ভোটার তালিকায়। তাই অহিংসার পথ অবলম্বন করে জনগণকে নিয়ে কারচুপি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। তিনি আরো বলেন, বিরোধীদের অসমর্থনে বিজেপি এমন বিল পার্লামেন্টে পাস করেছেন এতে বিজেপি-র নেতৃত্ব পুলিশের হাতে ধরা পড়ছে না। তাই এর বিরুদ্ধে আগামী দিন লড়াই করতে হবে। ত্রিপুরা রাজ্য থেকে যারা গণস্বাক্ষর করেছেন, তারা আগামী দিন জনগণের হয়ে লড়াই ময়দানে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য