Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য শিক্ষক বদলির প্রতিবাদের সড়ক অবরোধ

শিক্ষক বদলির প্রতিবাদের সড়ক অবরোধ

শিক্ষক বদলির প্রতিবাদের সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর : শিক্ষক বদলি নিয়ে প্রতিদিন অভিযোগ উঠতে শুরু করেছে। মাত্র তিনজন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে কোনোরকমে চলছে তেলিয়ামুড়া মহকুমা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের থাপিদয়াল উচ্চ বিদ্যালয়ের পঠনপাঠন। বিদ্যালয়ের প্রায় ৮৬ জন ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে একজন শিক্ষিকার বদলির নোটিশ জারি করা হয়।

এরপর ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। শনিবার সকালে বদলি রুখতে প্রতিবাদে সরব হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তারা বিদ্যালয়ের গেটের তালা ঝুলিয়ে তেলিয়ামুড়া–ঘিলাতলী সড়ক অবরোধ করে। ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ শিক্ষিকার বদলি বিদ্যালয়ের জন্য পঠন পাঠন লাটে উঠার মত উপক্রম হবে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha