স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর :নবিন রাষ্ট্রবাদী নেতা ও তার ভাগ্নের হাতে আক্রান্ত প্রবীণ রাষ্ট্রবাদী কর্মী। ঘটনা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালার গকুল সর্দারপাড়া এলাকায়। এলাকার পুরাতন বিজেপি কর্মী শ্যামল দাস। বৃহস্পতিবার রাতে নবিন রাষ্ট্রবাদী নেতা সঞ্জয় রায় ওরফে সঞ্জু ও তার ভাগ্নে সুমন সাহার হাতে আক্রান্ত হয় শ্যামল দাস। জানা যায় শ্যামল দাস বৃহস্পতিবার রাতে নিজের কাজ শেষ করে কাঞ্চনমালা বাজারে যায়।
বাজারে দাড়িয়ে কথা বলার সময় সে বলে বিজেপি দল করার সুবাদে তার নামে তিনটা মামলা হয়েছে। এই কথা বলার পর সঞ্জু আচমকা হামলা চালায় শ্যামল দাসের উপর। শ্যামল দাসকে বেধড়ক ভাবে মারধর করা হয়। সঞ্জুর ভাগ্নে সুমন সাহাও শ্যামল দাসকে মারধর করে। শ্যামল দাস কোনক্রমে পালিয়ে বাড়িতে গিয়ে নিজের প্রান রক্ষা করে। শ্যামল দাস বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানানোর পর তার স্ত্রী সঞ্জুর বাড়িতে ছুটে যায়।
ঘটনার বিষয়ে সঞ্জুর বড় ভাইকে জানান। কিন্তু তাদের কাছ থেকেও তিনি কোন ধরনের আশ্বাস পান নি। উল্টো শ্যামল দাসের স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা হয়। তখন শ্যামল দাসের স্ত্রী বাড়িতে গিয়ে স্বামীকে নিয়ে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যায়। শ্যামল দাসের কাছ থেকে গোটা ঘটনার বিষয়ে অবগত হন। শ্যামল দাসের স্ত্রী জানান তিনি আইনের দ্বারস্থ হবেন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন।

