Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগরু বাজারে বিএসএফ জওয়ানদের উপর প্রকাশ্যে হামলা, আহত ৫ জওয়ান

গরু বাজারে বিএসএফ জওয়ানদের উপর প্রকাশ্যে হামলা, আহত ৫ জওয়ান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর :আবারো প্রমাণিত হচ্ছে পাচারবাণিজ্য এবং পাচার কারী সন্ত্রাসীদের সেইফ জুন বিশালগড়। প্রকাশ্যে বিশালগড় শহরে বিএসএফের গাড়ি আটক করে ভাঙচুর চালিয়ে গরু পাচারকারীরা বুক ফুলিয়ে হুংকার দিচ্ছে আর এইসবের মূলে রক্ষা কর্তার ভূমিকায় বিশালগড় থানার পুলিশ। টাকার কাছে কতটা অসহায় হলে বিশালগড় মেইন শহরে শত শত লোকের সামনে দেশ সুরক্ষা বাহিনী বিএসএফের উপর বর্বরোচিত আক্রমণ করতে সাহস পায় পাচারকারী দুষ্কৃতীরা।

এই জঘন্য ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার সকালে বিশালগড় শহরে নিউমার্কেটে। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গরু বুঝাই একটি গাড়িকে নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা।সীমান্ত এলাকা কামথানা রোডে সেই গাড়িটিকে ধাওয়া করতে করতে বিএসএফ জওয়ানরা বিশালগড় নিউমার্কেট  আসতেই বিএসএফদের ঘিরে ফেলে অন্যান্য পাচারকারীরা।

মুহূর্তের মধ্যে ভাঙচুর ও আক্রমণ চালায় বিএসএফদের উপর। পাচারকারীর আক্রমণ ৫ বিএসএফ জোয়ান আহত হয়। তাদের উদ্ধার করে পরবর্তী সময়ে এলাকাবাসী হাসপাতাল পাঠায়। স্থানীয়রা প্রত্যক্ষ করেছেন বিএসএফ জওয়ানরা হাতজোড় করেও পাচারকারী দুষ্কৃতিদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। এই দিনের ঘটনার পর এলাকাবাসীর মধ্যে গুঞ্জন, বিশালগড় থানার পুলিশ টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ায় প্রকাশ্য দিবালোকে এমন জঘন্য ঘটনা সংঘটিত হওয়ার পরও কোন হেলদুল দেখায়নি। কারণ এ বিশাল ঘরে গরু পাচারের গাড়ি পিছু টাকার হিসাব শাসকের নেতারা থেকে প্রতিমাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে পৌঁছে দেয় থানায়। আজ ৭ তারিখ সেই টাকা বন্টন হওয়ার কথা। কি করে গরু বেপারীদের বিপক্ষে যাবেন। এদিকে প্রতি মাসে শাসকের ঘরে ওঠে গরু পাচারের ফসল তাই সবাই চুপ। নিষ্ঠাবান দেশভক্ত বিজেপিরা এই শাসকের ঘটনাবলী দেখে কপাল চাপড়ায়। তবে বিশালগড়ে শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষ এবং সাধারণ বিজেপির যে কোনো সময় গণবিস্ফোরণ সংঘটিত হতে পারে। এবার দেখার বিষয় আর দশটা মামলার মত এই ঘটনাটিও চুপিসারে সেরে নেয় কিনা বিশালগড় থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় নিউ মার্কেট সপ্তাহিক গরু বাজারে চাঞ্চল্য দেখা দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য