Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের হলো আমতলী থানায়

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের হলো আমতলী থানায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : এবার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের হলো আমতলী থানায়। জানা গেছে, আমতলী থানার অন্তর্গত ফুলতলী মতিনগর এলাকার কদম আলী ভূঁইয়ার ছেলে আমির ভূঁইয়া ত্রিপুরা পুলিশের কনস্টবল পদে পশ্চিম জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত। গুণধর এই পুলিশ কনস্টেবল বেশ কয়েক বছর ধরে ফুলতলীর মতিনগর এলাকায় তার পার্শ্ববর্তী এক পরিবারকে জ্বালা যন্ত্রণা করে আসছে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ উঠছে, পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে তোল্লা আদায়, এলাকার সহজ সরল গরিব মানুষদের বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে মানুষের বৈধ সম্পত্তি জোরপূর্বক দখল করা সহ একাধিক অভিযোগ উঠে এসেছে।

 এলাকাবাসীদের অভিযোগ গত ১০ বছর আগে সে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে চাকরি পায় এবং এরই মধ্যে সে মতি নগর এলাকা সহ বক্সনগরে দেড় কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। যে টাকার উৎস কোথা থেকে এসেছে তা নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে মতি নগর এলাকার এক বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করে ওই ব্যক্তির বাড়িতে তালা লাগিয়ে বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। এরপরই রবিবার স্থানীয় এলাকাবাসীরা পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে এলাকায় গ্রাম সভার আয়োজন করে। এই গ্রাম সভা চলাকালীন সময়ে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপেক্ষা করে গায়ের জোর এবং প্রশাসনের দাপট দেখিয়ে গ্রাম সভায় উপস্থিত সকলের সাথে ঝগড়া-বিবাদে যুক্ত হয় সে। আমির ভূঁইয়া এলাকার বয়স্ক ব্যক্তিদের ধাক্কাধাক্কি শুরু করে।

এলাকাবাসীকে হুমকি দেয় রাতের মধ্যেই নাকি সকলকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করবে। তারপর গুণধর পুলিশ কর্মীর বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেন গ্রামবাসী। পাশাপাশি স্থানীয়দের পক্ষ থেকে এই পুলিশ কনস্টেবলের ঘটনাটি রাজ্য পুলিশের সদর দপ্তরকেও জানায়। রবিবার এলাকাবাসীদের অভিযোগ হাতে পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস এলাকাবাসীদের আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এলাকাবাসীদের পক্ষ থেকে আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান খুব শীঘ্রই যেন পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এখন দেখার বিষয় রাজ্য পুলিশ প্রশাসনে  সম্মান রক্ষা করতে অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য