Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যঅন্যায়ের সঙ্গে আপোষ করার পরিণাম ওসি পেটানোর ঘটনা : জিতেন্দ্র

অন্যায়ের সঙ্গে আপোষ করার পরিণাম ওসি পেটানোর ঘটনা : জিতেন্দ্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ অক্টোবর : গত সাড়ে সাত বছরে ত্রিপুরা পুলিশ তাদের রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত উদ্দির প্রতি সম্মান দেখায়নি। শাসকদলের অন্যায় আদেশ, অন্যায় আবদার এগুলি প্রতিপালন করেছে। চাকরিতে যোগদান করার সময় জনগণের নিরাপত্তা দায়িত্ব পালন করার জন্য যে শপথ গ্রহণ করেছিল সেটা পর্যন্ত পালন করে নি। পুলিশ আধিকারিক থেকে শুরু বিভিন্ন দপ্তরের আধিকারিক অন্যায়ের সাথে আপোষ করেছেন। যার পরিণামে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব কর্তৃপক্ষের হাতে আক্রান্ত হতে হলো বিলোনিয়া থানার ওসিকে।

এদিন পুলিশ ডিজে বন্ধ করতে গিয়ে ওসিকে পেটানোর যে ঘটনা ঘটেছে সেটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার নিন্দার ভাষা নেই। এই ঘটনা পুলিশের কঠোর হস্তে দমন করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে এভাবে আইন হাতে তুলে নেওয়ার সাহস কেউ না পায়। শনিবার বিলোনিয়ায় ওসি পেটানোর ঘটনা নিয়ে এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি আরো জানিয়েছেন, বিরোধী দলনেতা হিসেবে তিনি প্রশাসনের কাছে আবেদন করতে চান প্রশাসন যাতে তার নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে।

গত সাড়ে সাত বছরে লক্ষ্য করা হয়েছে এ ধরনের যত গুলি অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে ৯৯ শতাংশ শাসকদের আশ্রিত তথাকথিত দেবতুল্য কার্যকর্তারা জড়িত। এ সাড়ে সাত বছরে আইনকে ভুলুঠিত করে গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতার অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রবাদীরা সবকিছুতেই লুট এবং সরকারি অফিসগুলি থেকে অবৈধভাবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করেছে। প্রশাসনিক আধিকারিকরা এই বিষয়গুলি নিয়ে কোনরকম ব্যবস্থা নেয়নি। এমনটাই বলে তীব্র নিন্দা জানান বিরোধী দলনেতা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য