Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য কনস্ট্রাকশনের বিটুমিনাস প্ল্যান্টে দুষ্কৃতীদের হামলা

কনস্ট্রাকশনের বিটুমিনাস প্ল্যান্টে দুষ্কৃতীদের হামলা

কনস্ট্রাকশনের বিটুমিনাস প্ল্যান্টে দুষ্কৃতীদের হামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ অক্টোবর : মন্ত্রীর শ্যালক তথা কৈলাসহরের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাষ্ট্রবাদী ঠিকেদার আব্দুল মান্নানের। অভিযোগ ফের তার আরেকটি প্ল্যান্টে নৈশ প্রহরীকে মারধর করে মেশিনে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিরা। শুক্রবার রাতে সিঙ্গারবিল এলাকার এক কনস্ট্রাকশনের বিটুমিনাস প্ল্যান্টে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মহকুমায়।

অভিযোগ, রাত প্রায় ১২ টা নাগাদ কিছু দুষ্কৃতকারী এলাকার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে প্ল্যান্টে থাকা নির্মাণ সামগ্রী জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।মাহি কনস্ট্রাকশনের কর্ণধার আব্দুল মান্নান জানিয়েছেন, শুক্রবার রাতে পরিকল্পিতভাবে প্ল্যান্টে হামলা চালানো হয়েছে। তার আগে দুপুরে দূর্গাপুর এলাকায় মহিলাদের জন্য তৈরি হওয়া ওয়ার্কিং হোস্টেল নির্মাণ কাজ চলাকালে  ৩০ থেকে ৩৫ জন দুষ্কৃতকারী শ্রমিক ও গাড়িচালকদের উপর হামলা চালায়। তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছেন তিনি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, হামলার আগে কৈলাসহরের সরকারী আইনজীবী সন্দীপ দেবরায়ের বাড়িতে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকের পরই হামলার ঘটনা ঘটে। আব্দুল মান্নানের অভিযোগ— ওই দলটি কাজের বরাত পেতে বা কাজ চালিয়ে যেতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। “কৈলাসহরের সরকারী আইনজীবী সন্দীপ দেবরায় গোটা মহকুমায় তানাশাহী চালাচ্ছেন,— এমন মন্তব্য করেন আব্দুল মান্নান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha