Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমৃতদেহ উদ্ধার ঘিরে রসিকতা দমকল কর্মীদের সঙ্গে

মৃতদেহ উদ্ধার ঘিরে রসিকতা দমকল কর্মীদের সঙ্গে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ অক্টোবর :গোমতী নদীতে ভাসমান মৃতদেহ উদ্ধার করতে গিয়ে রসিকতা দমকল কর্মীদের সঙ্গে। নদীতে মৃতদেহ রয়েছে বলে এলাকাবাসীর খবর দিলে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে দেখে জীবন্ত মানুষ। পরবর্তী সময়ে জানা যায় যতনবাড়ি এলাকার নিবাসী দুলাল সূত্রধর বৃহস্পতিবার রাতে মদমত্ত অবস্থায় গোমতী নদীতে পড়ে যায়।

রাতভর সে গোমতী নদীতে এই ভাসমান অবস্থায় ছিল বলে খবর। শুক্রবার সকালে এলাকাবাসীরা এই দৃশ্যটি প্রত্যক্ষ করে যতনবাড়ি দমকল কর্মীদের খবর দেয় গোমতী নদীতে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে। দমকল কর্মীরা এলাকাবাসীর পাওয়া তথ্যের ভিত্তিতে মৃতদেহ উদ্ধার করতে আসলে দেখে মানুষকে জীবন্ত। পরবর্তী সময় তাকে নদী থেকে উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য