Thursday, February 5, 2026
বাড়িজাতীয়মুসলিম তরুণীর সঙ্গে প্রেম সন্দেহে হিন্দু যুবককে বেধড়ক মার, কর্নাটকে তুমুল অশান্তি

মুসলিম তরুণীর সঙ্গে প্রেম সন্দেহে হিন্দু যুবককে বেধড়ক মার, কর্নাটকে তুমুল অশান্তি

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৪ ফেব্রুয়ারি : মুসলিম তরুণীর সঙ্গে প্রেম সন্দেহে হিন্দু যুবককে বেধড়ক মার। কর্নাটকের কোপ্পলা জেলার ঘটনা। বাসস্ট্যান্ড তরুণী এবং তাঁর মায়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন ওই যুবক। তখনই তাঁকে ঘিরে ধরে মুসলিম সম্প্রদায়ের একদল মানুষ। তারা বেধড়ক মারধার করে যুবককে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বাসাপাট্টানা গ্রামের বাসিন্দা দম্পতি আজমের ও আফিয়ার মধ্যে ঝগড়া হয়। এর পর দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আফিয়া। এর পর স্ত্রীকে বুঝিয়ে ফিরিয়ে আনতে প্রতিবেশী যুবক ভেঙ্কটেশকে অনুরোধ করেন আজমের। সেই কারণেই বাসস্ট্যান্ডে গিয়েছিলেন যুবক। যখন আফিয়ার সঙ্গে কথা বলছিলেন ভেঙ্কটেশ, তখনই তার উপর হামলা চালয় একদল যুবক।

যদিও স্থানীয় কেউ কেউ ওর মধ্যেই বলার চেষ্টা করেন, ভেঙ্কটেশ ও আফিসায় প্রতিবেশী। উন্মত্ত যুবকের দল কোনও কথাই শোনেনি। তারা বেধড়ক মারধর করে ভেঙ্কটেশকে। পরে পুলিশ জখম যুবককে উদ্ধার করে। এই ঘটনায় বেশ কয়েক জনের অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরে থানায় হাজির হয়ে পালটা জখম ভেঙ্কটেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চায় অভিযুক্তরা। যদিও পুলিশ সেকথা শোনেনি। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য