স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ সেপ্টেম্বর : রবিবার সকালে ভারতের ছাত্র ফেডারেশনের সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে ২২ তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর ছাত্র যুব ভবনে আয়োজিত এই দিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি দুর্গাপূজা মরশুমে সরকারকে কাঠগড়ায় তুলতে ভুল করেননি এদিন।
তিনি বলেন, আজ মহা ষষ্ঠী। কিন্তু রাজ্যের দুই তৃতীয়াংশ মানুষের হাতে পয়সা নেই। কারণ পূজার আগে রকার রেগার কাজ, টুয়েপের কাজ এবং সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ রেখেছে। অথচ এগুলি সরকারের করার কথা যাতে মানুষের হাতে পয়সা যায়। কিন্তু দেখা গেল সরকার কিছুই করছে না। এ সরকার কার্নিভালের জায়গা দেখা এবং পূজার চার দিন আগে থেকে মন্দির উদ্বোধন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু উৎসব সমাজের দুই তৃতীয়াংশ মানুষকে বাদ দিয়ে হয় না। তাই এর জন্য পুরোপুরি ভাবে দায়ী বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার। কিন্তু বিগত বামফ্রন্ট সরকারের সময় দূর্গা পূজার একমাস আগে থেকে রেগা এবং টুয়েপের ১৫ থেকে ২০ দিনের কাজ হতো। যাতে মানুষের হাতে পয়সা যায়। যাতে দুর্গাপূজার দিনগুলি তারা পরিবারের সাথে আনন্দ উপভোগ করে কাটাতে পারে। কিন্তু বর্তমান সরকারের দেখা যাচ্ছে এগুলি কোন মানবিক চিন্তাধারা নেই। তবে এর থেকে পরিস্থিতির পরিবর্তন আসছে বলে জানান মানিক সরকার। পরবর্তী সময়ে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি। রক্তদাতাদের অভিনন্দন জানান। আয়োজিত রক্তদান শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভাপতি ও বামফ্রন্টের নেতা নারায়ন কর সহ অন্যান্যরা।

