Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যমথার দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা

মথার দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ সেপ্টেম্বর :  শনিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা তিপরা মথার দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনা ১২ টাকারজলা বিধানসভার অন্তর্গত শান্তিনগর এডিসি ভিলেজ এর বাইচুক বাজারে। এদিন সন্ধ্যার সময় তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা কাজকর্ম শেষ করে দলীয় কার্যালয় বন্ধ করে বাড়িতে চলে যায়। রবিবার সকালে তারা দেখতে পায় তাদের দলীয় কার্যালয়টি দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। খবর পেয়ে দলীয় কর্মী সমর্থকরা ঘটনাস্থলে ছুটে আসে।

 খবর দেওয়া হয় চম্পকনগর ফাঁড়ি ও রাধানগর থানায় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এমডিসি গনেশ দেববর্মা সাব জোনাল চেয়ারম্যান শান্তনু দেববর্মা নেতৃত্ব শুকরাম দেববর্মা সহ অন্যান্যরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ক্ষোভে ফুঁসছে দলীয় কর্মী সমর্থকরা। মথার কর্মীদের পুলিশ আশ্বস্ত করেছে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। শান্তিনগরে তিপ্রা মথা দল যথেষ্ট শক্তিশালী।এই জায়গায় অন্য কোন রাজনৈতিক দলের তেমন কোনো শক্তি নেই। স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে তাহলে এর সঙ্গে কারা জড়িত? পুলিশ দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। মথার কর্মীদের অভিযোগ, এই ঘটনা বিজেপি দলের কর্মীরা সংগঠিত করেছে।

এদিকে পুলিশ জানায় রাতের বেলা দুষ্কৃতিকারীরা পেট্রোল দিয়ে তিপরা মথার দলীয় কার্যালয়‌ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। খবর পেয়ে পুলিশ এসে পেট্রোলের বোতল সহ আগুন লাগানোর জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। তবে রাজনৈতিক বদ উদ্দেশ্য নিয়ে এই চেষ্টা বলে মনে করছে মথা। উল্লেখ্য, ভিলেজ কমিটির নির্বাচনের আগে প্রধান শাসক দলের সাথে শরিকদল তিপরা মথার লড়াই চলছে। আর এই আগুন রাজ্যের অত্যন্ত এলাকা গুলিতে ছড়িয়ে পড়েছে। দিকে দিকে আক্রান্ত হচ্ছে প্রধান শাসক দল বিজেপি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য