Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যহুমকি ধমকির রাজনীতি আগে দেখা যেত, ধীরে ধীরে তার পরিবর্তন হচ্ছে :...

হুমকি ধমকির রাজনীতি আগে দেখা যেত, ধীরে ধীরে তার পরিবর্তন হচ্ছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : মাঝে আর মাত্র চারদিন। তারপরই বেজে উঠবে সার্বজনীন দুর্গাপূজা। ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এইদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি সহ অন্যান্যরা।

এইদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিকশিত ভারত ২০৪৭ সালে ভারত কোন জায়গায় পৌঁছাবে তার রূপরেখা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। ২০৪৭ সালের জন্য একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত আগামিদিনে বিশ্বের মধ্যে অর্থনীতির দিক থেকে প্রথম স্থান দখল করবে। বর্তমানে অনেক দেশ ভারতকে দুর্বল করার চেষ্টা করছে। কাজের কাজ কিছুই হবে না। প্রধানমন্ত্রী আত্ম নির্ভর ভারতের ডাক দিয়েছেন।

 আগে গতানুগতিক রাজনীতি দেখা গেছে। বর্তমানে তার পরিবর্তন হয়েছে। হুমকি ধমকির রাজনীতি আগে দেখা গেছে। ধিরে ধিরে তার পরিবর্তন হচ্ছে। এইদিন নিগমের ২০ নং ওয়ার্ডেও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে। নতুন রূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইটা ত্রিপুরাবাসির জন্য গর্বের বিষয়। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার পূর্ণ্যার্থী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসে। প্রধানমন্ত্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন তা সমগ্র বিশ্বের মানুষ দেখেছে। এতে করে আগামিদিনে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আরও বেশি পূর্ণ্যার্থীর আগমন ঘটবে। অনুষ্ঠান শেষে পুর নিগমের ২০ নং ওয়ার্ডের দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। দুর্গা পূজার পূর্বে নতুন বস্ত্র পেয়ে খুশি ২০ নং ওয়ার্ডের দুঃস্থরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য