স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : গৌরাঙ্গচন্দ্ৰ শেফালী দাস সামাজিক সংস্থার পক্ষ থেকে বুধবার পত্রিকার হকারদের মধ্যে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে। তিনি হকারদের হাতে আর্থিক অনুদান তুলে দিয়ে আসন্ন দূর্গা পূজার অভিনন্দন জানান।
সকলের পাশাপাশি তারাও যাতে আসন্ন দুর্গাপূজায় আনন্দ উপভোগ করেন। তিনি উদ্যোক্তাদের প্রসঙ্গে বলেন, গৌরাঙ্গচন্দ্ৰ শেফালী দাস সামাজিক সংস্থা গঠিত হয়েছিল সমাজের যারা দুর্বল তাদের সহযোগিতা করার জন্য। সারা রাজ্যেই তাদের অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, খেলাধুলা, রক্ত দান সহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করার জন্য গঠিত হয়েছিল। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে সেই সাড়া পাওয়া যাচ্ছে না। তাই প্রচারের প্রয়োজন রয়েছে। আজকে কর্মসূচি থেকে সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে, যাতে মানুষ এগিয়ে এসে এই সংস্থাকে সহযোগিতা করে। এদিন আর্থিক অনুদান পেয়ে হকারদের মুখে হাসি ফুটেছে।

