স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : খোয়াই সমতল পদ্মবিল এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামী সুজিত দাসকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক এই সাজা ঘোষণা করেন। জানা যায়, খোয়াই সমতল এলাকার জনৈক্য সুজিত দাস তার দ্বিতীয় স্ত্রী অপর্না দাস প্রতিনিয়তই বিভিন্ন বিষয় নিয়ে শারীরিক নির্যাতন করে আসছিল।
২০২৩ সালে ২৩ মার্চ রাতে খাবার নিয়ে সুজিত দাস তার স্ত্রী অপর্না দাসকে লাঠি পেটা শুরু করে। লাঠি দিয়ে মাথায় আঘাতে করে রক্তাক্ত করেন। খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসার পথে অপর্ণা দাসের মৃত্যু হয়। ২৬ মার্চ নিহত অপর্ণা দাসের বোন খোয়াই মহিলা থানায় একটি মামলা করেন। যার কেইজ নং খোয়াই মহিলা থানা ৪/২০২৩, ধারা ৪৯৮/ ৩০২ ভারতীয় দণ্ডবিধি। পরে মামলার তদন্ত শেষে আসামি সুজিত দাসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী পুলিশ। এরপর আদালত এ মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন। হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় স্বামী সুজিত দাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলা পরিচালনা করেন সরকার পক্ষে আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য। –

