Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যজনজাতিদের প্রকৃত উন্নয়ন করতে চাইছে সরকার : মুখ্যমন্ত্রী

জনজাতিদের প্রকৃত উন্নয়ন করতে চাইছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ সেপ্টেম্বর :ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে আদি কর্মযোগী অভিযানের অধীন এক রাজ্য স্তরীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব্বর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ড: বিশাল কুমার সহ অন্যান্যরা।

 এদিন প্রথমেই সেখানে আয়োজিত একটি ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর ভগবান বীরসা মুন্ডার প্রতিকৃতীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, জনজাতিদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে। তাদের উন্নয়ন না হলে রাজ্য এগিয়ে যেতে পারবে না। সেবা, সমর্পণ ও সংকল্পের দ্বারা বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ১০ জুলাই ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আদি কর্মযোগী অভিযান গ্রহণ করা হয়। দেশব্যাপী ১ লক্ষ জনজাতি অধ্যুষিত গ্রামে ৫৫০ টির অধিক জেলা এবং ৩ হাজার ব্লকে জনজাতিদের জীবন মান উন্নত করার লক্ষ্যেই এই অভিযানের মূল উদ্দেশ্য।

মুখ্যমন্ত্রী আরও বলেন এ ধরনের প্রকল্পের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্প সহ সুযোগ-সুবিধার সম্পর্কে মানুষকে অবগত করা হবে। এই অভিযানের মাধ্যমে গ্রামবাসী, সমাজসেবী এবং প্রবীণ নাগরিকদের ঐক্যবদ্ধ করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, জনগণের ভাগীদারির বিষয় সরকার চাইলে করতে পারবে না। জনগণের করতে হবে। আগে এই জনজাতিদের ভোট বাক্সের জন্য ব্যবহার করা হতো। এখন তাদের প্রকৃত উন্নয়ন করতে চাইছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই অভিযানের বাস্তব রূপ দিতে আদি সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি এই অভিযানের মাধ্যমে সপ্তাহে একদিন অভিযোগ নিষ্পত্তির জন্য দিন ধার্য করা আছে। যার নাম দেওয়া হয়েছে সেবা আওয়ার। পাশাপাশি সেবা দিন রাখা হয়েছে। মাসে একদিন সেবা দিন দ্বারা যে কোন বিষয়ে জনজাতিদের সেবা করা হবে বলে জানান। আয়োজিত অনুষ্ঠানে পরবর্তী সময় আদি কর্মযোগী অভিযানের ওপর একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য