Thursday, February 5, 2026
বাড়িরাজ্যআইজিএম হাসপাতালে সুলভ কর্মীদের বিক্ষোভ, হুমকির মুখে সুলভ কর্মীরা

আইজিএম হাসপাতালে সুলভ কর্মীদের বিক্ষোভ, হুমকির মুখে সুলভ কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ সেপ্টেম্বর :আইজিএম হাসপাতালে সুলভ কাজে নিযুক্ত কর্মীরা নতুন টেন্ডারপ্রাপ্ত সংস্থা এ টি এস এফ -এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোমবার বিক্ষোভে সামিল হয়। অভিযোগ, টেন্ডার পাওয়া এ টি এস এফ সংস্থা সুলভ কাজে প্রয়োজনীয় সামগ্রী মপ, দড়ি, হ্যান্ডগ্লাভস, অ্যাসিড, ফিনাইল ইত্যাদি সরবরাহ করছে না।

 এর ফলে প্রতিদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে। শুধু তাই নয়, আরো অভিযোগ অনুযায়ী, সাফাই কর্মীদের দিয়ে নির্ধারিত দায়িত্বের বাইরে কাজ করানো হচ্ছে, যার জন্য আলাদা কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। কর্মীরা জানান, এই নিয়ে সুপারভাইজারের কাছে অভিযোগ জানাতে গেলে উল্টে হুমকি দেওয়া হচ্ছে তাদের। বিশেষ করে মহিলা সুলভ কর্মীদের প্রতি অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

 তাদের দাবি, সংস্থার কিছু পদাধিকারী তাদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলে এবং অত্যন্ত দুর্ব্যবহার করে চলেছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এক মহিলা কর্মী জানান, সংশ্লিষ্ট সংস্থার মালিক মঙ্গলবার দুপুরে হাসপাতালে এসেছেন, অথচ তিনি তাদের সঙ্গে দেখা করতে নারাজ। তাদের দাবি-দাওয়া শুনতে নারাজ। পাল্টা সংস্থার সুপারভাইজার বিশ্বজিৎকে নির্দেশ দিয়ে গেছেন যদি সুলভ কর্মীরা সংস্থার পোশাক না পড়ে তাহলে বুধবার থেকে তাদের কাজ করতে যাতে না দেওয়া হয়। কিন্তু সংস্থার নির্দিষ্ট পোশাক সুলভ কর্মীদের ১০০০ টাকার বিনিময়ে ক্রয় করতে হবে। তারা বলেছে রাত পোহালেই পূজা, পোশাক ক্রয় করার মত সামর্থ্য এখন তাদের নেই। তাই বলে সুলভ কর্মীদের হুমকি দিয়ে চলেছেন সংস্থার মালিক মিটন রায়। এই পরিস্থিতিতে কর্মীরা এদিন আইজিএম হাসপাতালের চত্বরে বিক্ষোভ দেখায়। তারা জানান, বিগত দিনের মতো তাদের শারীরিক সুরক্ষা বজায় রেখে কাজ করার সুযোগ করে দিতে হবে।

 নাহলে তারা কর্ম বিরতি করে আন্দোলন করবে বলে জানান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি সরকারি হাসপাতালে মহিলাদের সম্মান হানির ঘটনা প্রকাশ্যে আসলো এ দিন। মহিলা সুলভ কর্মী জানান তারা বুধবার প্রতিবাদে সরব হবে বলে হুঁশিয়ারি দিলে পাল্টা হুমকি দেন অভিযুক্ত মালিক। অভিযুক্ত মালিক মিটন বাবু তাদের বলে ঘাড় ধরে বের করে দেওয়া হবে। সুশাসন জামানায় এমন দুঃশাসন রাজ্যের দ্বিতীয় রেফারেল হাসপাতলে চলছে। অথচ স্বাস্থ্য দপ্তর কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য