স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর :পুলিশ কর্মীর বাইকের ধাক্কায় মৃত্যু দিন মজুরের। ঘটনা আমবাসা বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত ১১টা নাগাদ হোসেন দেববর্মা নামে এক পুলিশ কনস্টেবল তার টিআর-০৪-সি-৮৪৮৪ নম্বরের বাইক নিয়ে দ্রুত গতিতে এসে আমবাসা বাজারে বিক্রম দেব নামে এক দিনমজুরকে সজোরে ধাক্কা দেয়।
পুলিশ কনস্টেবল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাকে ধরে ফেলে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের।
তারপর ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল আহত দিনমজুর। এর মধ্যে মঙ্গলবার সকাল এগারো নাগাদ চিকিৎসাধীন অবস্থায় থাকা বিক্রম দেব মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে রাতের বেলা ঘটনার পর জণগন পুলিশ কনস্টেবল হোসেন দেববর্মাকে আমবাসা থানার পুলিশের হাতে তুলে দেয়। এদিকে হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় আমবাসা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

