বাড়িখেলাজিরানীয়ায় আগামীকাল রাজ্য টাগ অব ওয়ার

জিরানীয়ায় আগামীকাল রাজ্য টাগ অব ওয়ার

​ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। আগামী ৩১ মে জিরানীয়ার বীরেন্দ্রনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের রাজ্যভিত্তিক সিনিয়র টাগ অব ওয়ার প্রতিযোগিতা। ত্রিপুরা স্টেট টাগ অব ওয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মেগা প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে রাজ্যের বিভিন্ন জেলার দলগুলি অংশ নেবে। সম্প্রতি অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সচিব রণজিৎ দে সংবাদমাধ্যমকে জানান, ৩১ মে দুপুর ১২টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এবারের আসরে পুরুষ বিভাগে ৫২০ কেজি এবং মহিলা বিভাগে ৪৮০ কেজি ওজন ক্যাটাগরিতে এই শক্তির লড়াই অনুষ্ঠিত হবে, যেখানে দুই বিভাগ মিলিয়ে রাজ্যের মোট ৮টি করে জেলা দলের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পুরুষ ও মহিলা উভয় বিভাগ মিলিয়ে ১২টি দল তাদের নাম নথিভুক্ত করেছে বলে আয়োজক কমিটি জানিয়েছে। উল্লেখ্য, গতবার রাজধানী আগরতলায় আয়োজিত এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিয়েছিল ধলাই জেলা এবং মহিলা বিভাগে বাজিমাত করে খেতাব জিতেছিল জিরানীয়া, ফলে এবারও খেতাব ধরে রাখার লড়াইয়ে দলগুলির মধ্যে এক চরম উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রীড়ামোদিরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য