স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মে : চুরি যাওয়া ছাগল সহ এক চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল চড়িলাম বন বিভাগের কর্মীরা। জানা গেছে আমতলী থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ছাগল চুরির মত ঘটনার সংগঠিত হচ্ছে কিন্তু বেশিরভাগ ঘটনায় চোরের দল অধরা থেকে যাচ্ছে। একইভাবে শুক্রবার দুপুরে গোলাঘাটি বিধানসভার এডিসি এলাকা থেকে টি আর ০১ বি ০৭৭৫ নম্বরের একটি মারুতি গাড়ি দিয়ে চার যুবক একটি ছাগল চুরি করে নিয়ে আসার পথে এলাকাবাসীদের নজরে আসে।
পরে চুরির কাজে ব্যবহৃত গাড়ির পেছনে ধাওয়া এলাকার লোকজন। এলাকার লোকজন গাড়ির পেছনে ধাওয়া করে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা চলে আসে, তখনই পেট্রোলিং থাকা চড়িলাম বনদপ্তরের কর্মীরা গাড়িটির সামনে পড়ে। তখন উত্তেজিত লোকজন বনদপ্তরের কর্মীদের কাছে সাহায্য চায়, যেন তারা গাড়িটি আটক করে। তখন বনদপ্তরের কর্মীরা চুরির কাজে ব্যবহৃত গাড়িটির পেছনে ধাওয়া করে কিছুদূর গিয়ে গাড়িটিকে আটক করে। তখন অবস্থার বেগতিক বুঝতে পেরে গাড়ি থেকে তিন চোর পালিয়ে যায় এবং একজনকে বনদপ্তরের কর্মীরা আটক করতে সক্ষম হয়। পরে বনদপ্তরের কর্মীরা জনরোষের হাত থেকে রক্ষা করে অভিযুক্ত ছাগল চোরকে ছাগল ও গাড়ি সহ তুলে দেয় আমতলী থানার পুলিশের হাতে। জানা গেছে অভিযুক্ত চোরের নাম পরিতোষ সরকার। তার বাড়ি বামুটিয়া কলকলিয়া এলাকায়।

