বাড়িরাজ্যএকাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উচ্চ শিক্ষা দপ্তর

একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উচ্চ শিক্ষা দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মে : নলছড়ের সরকারি মহিলা ডিগ্রি কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে যাত্রা শুরু করছে।আইএএসই, কুঞ্জবনে বি.এসসি কম্পিউটার সায়েন্সের একটি নতুন কোর্স চালু করা হবে।টিআইটি-কে ত্রিপুরা সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয়ে এবং আগরতলার মহিলা কলেজকে ত্রিপুরা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই দুটি প্রতিষ্ঠানকে নতুন বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান উচ্চশিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার। তিনি আরো বলেন, ত্রিপুরা উচ্চশিক্ষা বিভাগ ২৯ টি কলেজে এবং সেইসাথে কুঞ্জবনের আইএএসই ও কুমারঘাটের সিটিই-তে স্নাতক বি.এ এবং বি.এসসি -তে ভর্তি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে। সমস্ত কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ২৯শে মে থেকে শুরু হয়ে ৭ই জুন রাত ১২টা পর্যন্ত চলবে। প্রথম রাউন্ডে ভর্তির মেধা তালিকা ১৯শে জুন কলেজগুলোর নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতে প্রথম রাউন্ডের ভর্তি ২২ জুন ও ২৩ জুন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা ২৪ জুন প্রকাশ করা হবে।

 দ্বিতীয় রাউন্ডের ভর্তি ২৫ জুন থেকে ২৯ পর্যন্ত করা হবে। তৃতীয় রাউন্ডে ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ ৩০ জুন করা হবে। তৃতীয় রাউন্ডের ভর্তি ১ জুলাই ও ২ জুলাই করা হবে। চতুর্থ রাউন্ডে ভর্তির জন্য শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ ৩ জুলাই। ভর্তি ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত। তিনি বলেন ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা বিভাগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সমন্বয়ে, ত্রিপুরা রাজ্যে ২১শে জুন অনুষ্ঠিত হবে নিট ২০২৬ পুনঃপরীক্ষা। পরিক্ষা সুষ্ঠুভাবে, নিরাপদে, স্বচ্ছ এবং নিরপেক্ষ পরিচালনার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলায় আনুমানিক ৪,৫০০ জন এবং ধলাই জেলায় প্রায় ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ৯ টি এবং ধলাই জেলায় ০১ টি পরীক্ষা কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সকল পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন, পরীক্ষার্থীদের একাধিক ধাপে তল্লাশি, সিসি টিভি নজরদারি, এনটিএ-নিযুক্ত পর্যবেক্ষক ও ফ্লাইং স্কোয়াডের মাধ্যমে পর্যবেক্ষণ, জ্যামার স্থাপন এবং গোপনীয় পরীক্ষার উপকরণের নিরাপদ পরিবহন ও ব্যবস্থাপনা সহ ব্যাপক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রের জন্য নোডাল অফিসার নিযুক্ত করা হবে।সাংবাদিক সম্মেলনে এছাড়াও উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য