বাড়িখেলাপেলের ৫৬ বছর আগের রেকর্ড ভাঙলেন মাইকেল ওলিসে

পেলের ৫৬ বছর আগের রেকর্ড ভাঙলেন মাইকেল ওলিসে

কলকাতা, ১৯ জুলাই (হি.স.): এক ম্যাচ পর, আবার সতীর্থের গোলে অবদান রাখলেন মাইকেল ওলিসে। ১৮ মিনিটের মধ্যে তিনি করলেন দুটি অ্যাসিস্ট। ভেঙে দিলেন পেলের সাড়ে পাঁচ দশক আগের একটি রেকর্ড।মায়ামি গার্ডেন্সে শনিবার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। ৪৮তম মিনিটে ওলিসের পাস থেকে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। ৬৬তম মিনিটে এমবাপের দ্বিতীয় গোলেও অবদান রাখেন তিনি।চলতি বিশ্বকাপে মোট সাতটি অ্যাসিস্ট করলেন ওলিসে, বিশ্বকাপের এক আসরে যা কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ।

১৯৭০ সালের বিশ্বকাপে ছয়টি অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছিলেন পেলে। একই দিনে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছোঁয়ার পর তাঁকে ছাড়িয়েও গেলেন ২৪ বছর বয়সি ওলিসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য