Wednesday, February 4, 2026
বাড়িখেলাএশিয়া কাপের জন্য দলকে ভালোভাবেই প্রস্তুত দেখছেন অধিনায়ক

এশিয়া কাপের জন্য দলকে ভালোভাবেই প্রস্তুত দেখছেন অধিনায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। ফিটনেস ট্রেনিং হলো। স্কিল ঝালাই হলো। ম্যাচ পরিস্থিতি অনুশীলন হলো। সেই পথ ধরে একটি আন্তর্জাতিক সিরিজও খেলা হয়ে গেল। প্রস্তুতির নানা ধাপ শেষ। এবার মূল অভিযান শুরুর অপেক্ষা। সেই পরীক্ষা শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসের প্রত্যয়ী ঘোষণা, তার দল দারুণভাবেই তৈরি এশিয়া কাপের জন্য। এশিয়া কাপে চোখ রেখে চার সপ্তাহ আগে শুরু হয়েছিল প্রস্তুতিপর্ব। শুরুতে কিছুদিন ছিল কঠোর ফিটনেস ট্রেনিং। এরপর শুরু হয় ব্যাট-বলের কসরত। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কিছুদিন অনুশীলনের পর সিলেটে পাড়ি জমায় গোটা দল। সেখানেও নিবিড়ভাবে চলে অনুশীলন। বাড়তি পাওনা ছিল পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের উপস্থিতি। এই পুরো সময়টায় স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ফিটনেস ট্রেনিং ছিল নিয়মিতই। প্রস্তুতিতে কোনো ঘাটতি না রাখতেই কম সময়ের মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি আয়োজন করে বিসিবি। সেখানেও প্রত্যাশিতভাবেই ধরা দিয়েছে সিরিজ জয়।

https://1407c4c47e74145800a4f7d06d04e48e.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html সব মিলিয়ে এই এক মাসের সবকিছু নিয়ে সন্তুষ্ট লিটন। বিশেষ করে, এত ভালো প্রস্তুতি ক্যাম্প আগে কখনও দেখেননি বলেই দাবি তার। নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক বললেন, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য এখন তারা তৈরি। “সব মিলিয়ে সব দিক থেকেই আমার মনে হয় ইতিবাচক। যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, ভালো ক্রিকেট খেলেছে। অনুশীলন তো গুরুত্বপূর্ণ, এর চেয়েও বড় ব্যাপার ম্যাচে আপনি কতটা ডেলিভার করতে পারছেন। ম্যাচ খেললে উন্নতি হয়, গেম সেন্স বাড়ে।” “এখন আমার মনে হয়, আমরা খুব ভালোভাবেই প্রস্তুত এশিয়া কাপের জন্য। আমরা যে ক্যাম্পটা করেছি, সেটা শুধু এই সিরিজের জন্য নয়, সামনে যতগুলো খেলা থাকবে, সেসবের জন্যও আমরা প্রস্তুত। কারণ, এত ভালো ক্যাম্প আমি কখনও দেখিনি। ফিটনেস তো মিরপুরে থেকেও করা যায়। কিন্তু যে ধরনের ক্রিকেট আমরা খেলতে চাচ্ছি, যে ধরনের অনুশীলন আমরা করতে চাচ্ছিলাম, সেটা সিলেটেই একমাত্র পাওয়া গেছে। এজন্যই আমার মনে হয়, সার্বিকভাবে আমাদের এই ভ্রমণটা ভালো ছিল।”

সিলেট থেকে ঢাকায় ফিরে খুব বেশি সময় পাবেন না লিটনরা। দ্রুতই ছুটতে হবে সংযুক্ত আরব আমিরাতের পথে। আগামী মঙ্গলবারই শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে আগামী বৃহস্পতিবার। এশিয়া কাপের লক্ষ্য নিয়ে অবশ্য সুনির্দিষ্ট কিছু বললেন না লিটন। বড় আসরে নিজেদের মেলে ধরার অপেক্ষায় অধিনায়ক। “এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে চাই। ভালো ক্রিকেট খেলার ওপরে তো আর কিছু নেই। ভালো ক্রিকেট খেললেই জেতা যাবে।” “দল যখন একটির পর একটি সিরিজ খেলছে এবং ভালো ফল করছে, তার মানে সঠিক জায়গাতেই যাচ্ছে। এখন মূল ব্যাপার হলো, বড় ইভেন্টে গিয়ে কীভাবে পারফর্ম করছেন, কীভাবে নার্ভ ধরে রাখছেন, কীভাবে ম্যাচে বাস্তবায়ন করছেন। সেসবই এখন দেখার ব্যাপার।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য