Wednesday, February 4, 2026
বাড়িখেলাপাকিস্তানি অধিনায়ক হতে চান ধোনির মতো

পাকিস্তানি অধিনায়ক হতে চান ধোনির মতো

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। প্রথমবার বড় কোনো আসরে দেশকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় ফাতিমা সানা। রোমাঞ্চ যেমন আছে, তেমনি কিছুটা নার্ভাসও তিনি। তবে সেই ভয় আর সংশয় দূর হয়ে যায় মাহেন্দ্র সিং ধোনির কথা ভাবলে। বিশ্বকাপের আগে পাকিস্তানের অধিনায়ক বলছেন, ভারতীয় কিংবদন্তিকে প্রেরণা মেনেই বিশ্ব আসরে যাচ্ছেন তিনি। আইসিসি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে এই মাসের শেষে। সেখানেই পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফাতিমা।

রাজনৈতিক বৈরিতার জের ধরে ক্রিকেটেও ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক কারণেই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগ ধরে। আইসিসি ও এসিসির টুর্নামেন্টগুলোতে তাদের দেখা হয় বটে। তবে সেটিও এই দুই দেশের কোথাও নয়। গত ফেব্রুয়ারি-মার্চে ভারত যেমন পাকিস্তানে যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। ভারতের ম্যাচগুলি বিশেষভাবে আয়োজন করতে হয়েছে দুবাইয়ে। এবার উইমেন’স বিশ্বকাপেও পাকিস্তান দল খেলতে যাবে না ভারতে। পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী হলেও দুই দেশের ক্রিকেটারদের সম্পর্ক সবসময়ই ভালো ছিল। তবে সাম্প্রতিক সময়ে এখানেও ফাটল দেখা যাচ্ছে। কথার লড়াই আর পরস্পরকে অপমান করার প্রবণতা ফুটে উঠছে নানাভাবে। তবে সেসবের জের ধরে নিজের নায়ককে আড়াল করছেন না ফাতিমা। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার বললেন, মাঠের ভেতরে-বাইরে ধোনিকে দেখে অনেক শিখেছেন তিনি। “বিশ্বকাপের মতো বড় আসরের আগে কিছুটা নার্ভাস হওয়া স্বাভাবিক। তবে অধিনায়ক হিসেবে আমি মাহেন্দ্র সিং ধোনির কাছ থেকে প্রেরণা নেই। ভারতীয় দলে ও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তাকে অনুসরণ করে আসছি আমি।”

“মাঠের ভেতরে তার সিদ্ধান্ত, স্থিরতা ও যেভাবে সে নিজের ক্রিকেটারদের পাশে থাকে, সেখান থেকে শেখার অনেক কিছু আছে। আমি যখন নেতৃত্ব পেয়েছি, তখনই ভেবেছি আমাকে ধোনির মতো হতে হবে। তার অনেক সাক্ষাৎকারও দেখেছি আমি এবং অনেক কিছু শিখেছি।” কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ফাতিমা সানার দল শুরু করবে বিশ্বকাপ অভিযান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য