Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় টেলিফোনে মোদী ও পুতিনের মধ্যে কথা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা

টেলিফোনে মোদী ও পুতিনের মধ্যে কথা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা

টেলিফোনে মোদী ও পুতিনের মধ্যে কথা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুই রাষ্ট্রনেতার মধ্যে টেলিফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। সূত্রের খবর, ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বৈশ্বিক ইস্যুতে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

শুক্রবার টেলিফোনে কথা হয়েছে মোদী ও পুতিনের মধ্যে। ২০২১সালের ডিসেম্বর মাসের পুতিনের ভারত সফরের সময় গৃহীত সিদ্ধান্তগুলির বাস্তবায়ন পর্যালোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বৈশ্বিক ইস্যুতে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথোপকথনের সময় ইউক্রেনের চলমান পরিস্থিতি সম্পর্কিত সংলাপ এবং কূটনীতির পক্ষে ভারতের দীর্ঘস্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha