Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় মহারাষ্ট্রের বর্তমান সরকারের স্বস্তি অন্তর্বর্তীকালীন : উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রের বর্তমান সরকারের স্বস্তি অন্তর্বর্তীকালীন : উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রের বর্তমান সরকারের স্বস্তি অন্তর্বর্তীকালীন : উদ্ধব ঠাকরে

মুম্বই, ১২ মে (হি.স.): মহারাষ্ট্রের বর্তমান সরকারের স্বস্তি অন্তর্বর্তীকালীন। কটাক্ষ করে বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুক্রবার উদ্ধব ঠাকরে বলেছেন, "বর্তমান সরকারের এই স্বস্তি অন্তর্বর্তীকালীন। স্পিকারকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি যদি কোনও ভুল সিদ্ধান্ত দেন, আমরা আবার আদালতে যাব।

উদ্ধব ঠাকরে আরও বলেছেন, "আদালত স্পষ্ট বলেছে, শিন্ডে-বিজেপি সরকার অবৈধ। এখন যেহেতু আদালতের রায় এসেছে, আমরা জনগণের আদালতে যাব। বর্তমান সরকারের বেআইনিতা সম্পর্কে আদালত সব বলেছে।"

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha