স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১২ মার্চ : বৃহস্পতিবার আগরতলার সুকান্ত একাডেমিতে ডিস্ট্রিক্ট ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে ২০২৫-২৬ “ক্লিন হোস্টেল গ্রিন হোস্টেল” অভিযানের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।
এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা কল্যাণ আধিকারিক উত্তম কুমার ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার ১৬ টি হোস্টেলের মধ্যে তিনটি বালক এবং তিনটি বালিকা হোস্টেলকে পুরস্কৃত করা হয়। উদ্যোক্তারা জানান, হোস্টেলগুলিকে সবুজায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ভিত্তিতেই কুড়িটি বিষয়ের উপর মূল্যায়ন করে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

