স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১২ মার্চ : ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার বার্ষিক সম্মেলন TRIMACON-2026 অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ মার্চ। ১৪ মার্চ বিকালে রাজধানীর এক বেসরকারি হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সম্মেলনে ত্রিপুরা এবং দেশের অন্যান্য রাজ্যের বিশিষ্ট ডাক্তার, চিকিৎসা শিক্ষাবিদ এবং স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করবে।
এই বছরের সম্মেলনে আধুনিক চিকিৎসার বিভিন্ন বিশেষত্ব নিয়ে বৈজ্ঞানিক অধিবেশন, মূল বক্তৃতা, প্যানেল আলোচনা এবং ইন্টারেক্টিভ একাডেমিক আলোচনা থাকবে। সম্মেলনে রাজ্যের ৮ জন প্রবীণ চিকিৎসককেও সংবর্ধনা প্রদান করা হবে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার আইএমএ হাউসে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানানো হয়েছে।

