স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১২ মার্চ : বৃহস্পতিবার এমবিবি কলেজের রবীন্দ্র হলে শুরু হল জাতীয় স্তরের দুইদিন ব্যাপী এক কর্মশালা। “নারীদের সমস্যা, মানসিক সুস্থতা এবং ক্ষমতায়নের পথ” শীর্ষক এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন এমবিবি কলেজের অধ্যক্ষ অর্জুন গোপ সহ অন্যান্যরা। এইদিনের সেমিনারের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন বর্তমানে কিছু কিছু সামাজিক সমস্যা সামনে আসছে। এই সামাজিক সমস্যা গুলির মধ্যে একটি হল বাল্য বিবাহ।
বাল্য বিবাহ ঠিক নয়। তার জন্য লড়াই করতে হবে। সঠিক সময়ে বিয়ে করা ঠিক। সঠিক সময়ে বিয়ে করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ-এর জন্য চিন্তা ভাবনা করা যায়। ছেলে মেয়েদের প্রথমে মাতৃ ভাষা শেখানোর উপর গুরুত্ব দেন রাজ্যপাল। রাজ্যপাল আরো বলেন, রামায়ণ ও মহাভারতের উদ্ধৃতি তুলে ধরেন।। রামায়ণে সীতা এবং মহাভারতে দ্রৌপদীর বিভিন্ন সময়ে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য গুলি সকলেই উপলব্ধি করতে পেরেছি। যা আগামী দিনের সমস্ত নারীদের কাছে শিক্ষণীয় হয়ে উঠবে বলে মনে করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

