বাড়িজাতীয়বৃষ্টি থামছেই না জম্মু ও কাশ্মীরে, টানা ৩ দিন স্থগিত বৈষ্ণো দেবী...

বৃষ্টি থামছেই না জম্মু ও কাশ্মীরে, টানা ৩ দিন স্থগিত বৈষ্ণো দেবী যাত্রা



জম্মু, ২১ জুলাই (হি.স.): বৃষ্টি থামছেই না জম্মু ও কাশ্মীরে, মঙ্গলবার জম্মু-সহ কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবারও স্থগিত রাখা হয়েছে শ্রী মাতা বৈষ্ণো দেবী যাত্রা।

জম্মু ও কাশ্মীরের কাটরা এবং ত্রিকুটা পাহাড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এই নিয়ে টানা তৃতীয় দিনের জন্য বৈষ্ণো দেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বৈষ্ণো দেবী যাত্রা স্থগিত রাখার এই সিদ্ধান্ত। অনেক পুণ্যার্থী বৈষ্ণো দেবী যাত্রার জন্য এলেও, তাঁদের এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন এমনই বৃষ্টি অব্যাহত থাকবে জম্মু ও কাশ্মীরে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য